Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টেকনাফের পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি ৮ নারী-শিশু উদ্ধার

BN DESK
29 October 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ আট জনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।তিনি বলেন, ‘গোপন সংবাদ পাওয়া যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু নারী-শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল তিন ঘণ্টা কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন পাচারকারীদের একটি গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ আট জনকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

পাচারকারীদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

টেকনাফের পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি ৮ নারী-শিশু উদ্ধার

B
BN DESK | 01 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার