Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টেকনাফে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

BN DESK
17 December 2025, 09:04 PM পড়তে ১ মিনিট

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ আরিফ উল্লাহ নামের ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু আরিফ গয়ালমারা চাচার বাড়ি থেকে শফিউল্লাহ কাটাস্থ বাবার বাড়িতে ফেরার পথে সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

টেকনাফে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার