Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়ল অ্যাশেজ

BN DESK
22 November 2025, 12:48 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের প্রথম টেস্টেই রেকর্ডের ছড়াছড়ি। এবার নতুন এক রেকর্ডে নাম লেখাল অ্যাশেজ। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো টেস্টের প্রথম তিন ইনিংসেই রানের খাতা খোলার আগেই উইকেট হারাল দুদল! যা টেস্টে এর আগে কখনো দেখা মেলেনি।

শুরুটা করেছিলেন ইংল্যান্ডের জ্যাক ক্রুলি। পার্থে শুক্রবার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ দেন ক্রলি। তখনও কোনো রান হয়নি ইংল্যান্ডের স্কোরকার্ডে। পরে স্টার্কের আগুনে পুড়ে ১৭৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে ইনিংসের দ্বিতীয় বলে ওয়েদারাল্ডকে এলবিডব্লিউ করেন জফ্রা আর্চার। আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় ইংল্যান্ড। তখন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডেও ছিল না কোনো রান।

সেই ধারাবাহিকতায় শনিবার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও প্রথম ওভারে স্টার্কের শিকার হন ক্রলি। এবার দুর্দান্ত ফিরতি ক্যাচে ইংলিশ ওপেনারের বিদায়ঘণ্টা বাজান অভিজ্ঞ পেসার। আগের দুই ইনিংসের মতো এবারও ইংল্যান্ডের স্কোরকার্ড ছিল শূন্য।

এদিকে টানা দুই ইনিংসে শূন্য রানে ফিরে ক্রলি ফিরিয়েছেন ২৭ বছর আগের স্মৃতি। অ্যাশেজ সিরিজে ইংলিশ ওপেনারদের মধ্যে দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়া অর্থাৎ ‘পেয়ার’ পাওয়া চতুর্থ ক্রিকেটার ২৭ বছর বয়সী এই ব্যাটার। সবশেষ নামটি ছিল মাইকেল অ্যাথারটন (১৯৯৮)। বাকি দুজন ট্রেভর বেইলি (১৯৫৯) ও ডেনিস অ্যামিস (১৯৭৫)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়ল অ্যাশেজ

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার