Logo
ট্রেন্ডিং: ইরানে হামলার সময় জানিয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের গোপন বার্তা! নির্বাচনের আগে নিরাপত্তাহীনতায় ভুগছে মোহাম্মদপুর–আদাবরের ভোটাররা সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন : সিইসি বিশ্বকাপ না খেলার হতাশা কাটাতে ক্রিকেটারদের ব্যস্ত রাখতে চায় বিসিবি

ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলের চুরির অভিযোগে পিতা কার্তিক চন্দ্র রায়কে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার নিহতের ছেলে ককিল চন্দ্র বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন (নং-১২)। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামি স্থানীয় হরি কিশোর,তপন চন্দ্র, ডালিম চন্দ্র, নবদেব ও রতন চন্দ্রকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের ওপর হামলা চালায়। এ সময় উপর্যুপরি কোপের আঘাতে গুরুতর আহত হয়ে কার্তিক মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, একই গ্রামের হুদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ককিল চন্দ্র ও কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও স্যালো মেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার