Logo
ট্রেন্ডিং: আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিদিন ১০ হাজার কদম হাঁটার অভ্যাস গড়বেন যেভাবে হাদির হ/ত্যাকারীদের বি/চা/র নিশ্চিত করতে হবে, কোনো হাংকি পাংকি চলবে না- আব্দুল্লাহ আল জাবের হাতিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

ঠাকুরগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান

R
নিজস্ব প্রতিবেদক
08 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও। গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী এর নেতৃত্বে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ১ টি বাস ও ২ টি ট্রাক চালককে ৩ টি মামলায় জরিমানা করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

এসময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মো: তামিম হাসান। মোবাইল কোর্টে আইন শৃঙ্খলা রক্ষায় ঠাকুরগাঁও জেলার আনসার সদস্য সার্বিক সহায়তা প্রদান করেন।

এছাড়াও মানব জীবনে শব্দ দূষণের নেতিবাচক প্রভাব সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় ও বাস, ট্রাকে স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান রাখার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক মো: তামিম হাসান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার