Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডাকসুর সঙ্গে হল সংসদের ভিপি-জিএস-এজিএসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

BN DESK
20 October 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
ডাকসুর সঙ্গে হল সংসদের ভিপি-জিএস-এজিএসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সকল হল সংসদের নবনির্বাচিত ভিপি, জিএস ও এজিএসদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৭ সেপ্টেম্বর )বুধবার  রাতে চায়না কিচেন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ হলের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়গুলো কেন্দ্রীয় সংসদের কাছে তুলে ধরেন। বিশেষ করে আবাসন সংকট, ডাইনিংয়ের মান, পাঠাগারের উন্নয়ন, নিরাপত্তা, কো-কারিকুলার কার্যক্রম এবং পরিবেশগত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

ডাকসুর নেতারা প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও জানানো হয়, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ডাকসুর সঙ্গে হল সংসদের ভিপি-জিএস-এজিএসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার