Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

BN DESK
14 December 2025, 10:06 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহেন শাহ আলী (৪০) নামে এক যুবক নারিকেল গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়েন। বার বার তাকে স্থানীয় মানুষজন নামতে বললেও তিনি নামেননি। একপর্যায়ে গাছেই ঘুমিয়ে পড়েন। 

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তাকে দুই ঘণ্টা চেষ্টার পর গাছ থেকে নামাতে সক্ষম হয়।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় শাহেন শাহ ফায়ার সার্ভিসকে বলেন, আমি একটি ডাব গাছে খেয়েছি। ৭টি ডাব আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যুত্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন- ‘আমাদেরকে দেওয়া লাগবে না। ডাবগুলো বিক্রি করে আপনি কিছু খেয়েন’। 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় পারভেজ হোসেন বলেন, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গে দাবি করেছেন। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।

গাছ থেকে নামতে বললে শাহেন শাহ আলী বলেন, ‌‘জমি ও গাছ আল্লাহর। আমি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছি।’

রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ আলী নামের এক ব্যক্তি নারিকেল গাছের চূড়ায় উঠে পড়েন। উঁচুতে বসে তিনি ডাব খান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাকে গাছ থেকে নামার জন্য বলি। তিনি অনঢ় থাকেন। অনেক পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে সাতটি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার