Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডিএল রায়ের গান নিয়ে সঞ্চিতা

BN DESK
26 October 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

দুর্গাপূজা উপলক্ষে জি সিরিজ থেকে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির গাওয়া দ্বিজেন্দ্রলাল রায় বা ডি এল রায়ের ‘একবার গালভরা মা ডাকে’ গানটি। মহালয়ার দিনে গানটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী।

সঞ্চিতা রাখির কণ্ঠে ডি এল রায়ের জনপ্রিয় এই গানটির সংগীতায়োজনে ছিলেন চন্দন ঘোষ। চিত্রায়ণে ছিলেন জাকির হোসেন রাজু।

 

সংগীতশিল্পী সঞ্চিতা রাখি জানান, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলা সাহিত্য ও সংস্কৃতির পঞ্চকবির একজন হিসেবে ডি এল রায়ের জনপ্রিয় এই গানটি বেছে নেওয়া হয়েছে। কারণ হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে মা বলে সম্বোধন করে থাকেন।

পূজার গান হিসেবে এটি জি সিরিজ থেকে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ইউটিউবেও গানটি পাওয়া যাবে। সঞ্চিতা রাখি মূলত রবীন্দ্রসংগীতশিল্পী। তবে পঞ্চকবির গানের প্রতিও রয়েছে তাঁর অনুরাগ। এ কারণে ডি এল রায়ের গানটিকে বেছে নেন পূজাকে সামনে রেখে সংগীত অনুরাগীদের জন্য তাঁর নিবেদন হিসেবে।

জি সিরিজ থেকে গানটি প্রকাশের পাশাপাশি পূজাকে সামনে রেখে তিনি এটিএন বাংলা, বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টিফোর, যমুনা টেলিভিশনসহ একাধিক টিভি চ্যানেলে পূজার গান করেছেন। এ ছাড়া রাজধানীতে পূজা উদযাপন কমিটির সংগীতায়োজনেও তিনি সরাসরি গান পরিবেশন করবেন।

সংগীতশিল্পী সঞ্চিতা রাখির সংগীতে পথচলা পারিবারিক আবহে শৈশব থেকে। নওগাঁয় জন্ম নেওয়া এই শিল্পীর বাবা রণজিৎ পাল ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাবার আগ্রহ ও অনুপ্রেরণায় গানে হাতেখড়ি তাঁর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ডিএল রায়ের গান নিয়ে সঞ্চিতা

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার