Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮

BN DESK
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৫৯ জনেই স্থির রয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১১১ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে ঢাকা বিভাগে ১০৪ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, বরিশাল বিভাগে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন এবং খুলনা বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৫৯ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১২৮ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৭ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার