Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ

BN DESK
10 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদরহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে তারা মহাসড়ক অবরোধ করে। পরে পৌনে ১টার দিকে অবরোধ স্থগিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১২শ কর্মকর্তা সড়কে অবস্থান নিয়ে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান। এতে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। সীমাহীন ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও চালকরা।

ফৌজদারহাটে মহাসড়কে কয়েকশ কর্মকর্তা মহাসড়কে অবস্থানের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে শহরমুখী যাত্রীরা বেকায়দায় পড়েন।

বাসযাত্রী মো. সোহেল সাংবাদিককে বলেন, শহরে যাচ্ছিলাম মায়ের চিকিৎসা করাতে। কিন্তু পথিমধ্যে সড়কে অবরোধ দেওয়া হলো। আজকে আর ডাক্তারের শরণাপন্ন হতে পারব কিনা জানি না।

হাসানুল আলম গণমাধ্যমে জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম ক্লাসে। কিন্তু সড়কে অবরোধ করায় আটকে গেলাম। তীব্র গরমে হাঁফিয়ে ওঠেছে অনেকে।

জানতে চাইলে সীতাকুণ্ডের বারআওলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল মোমিন জানান, চাকরিচ্যুত অফিসাররা ১১টার দিকে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ স্থগিত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ

B
BN DESK | 04 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার