Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দখল করা ভবন ছাড়ার নির্দেশ

BN DESK
29 November 2025, 12:35 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মচারী ভবন ‘স্বাধীনতা টাওয়ার’ থেকে শিক্ষার্থীদের সরে যেতে বিশেষ অনুরোধ জানিয়েছে হাজী মুহম্মদ মুহসীন হল কর্তৃপক্ষ। হল প্রশাসন জানিয়েছে—জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা আপাতত বর্ধিত ভবন (টিনশেড)-এ থাকতে পারবেন।

শুক্রবার (২৮ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

আজ শনিবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন হল প্রভোস্ট ড. মো. সিরাজুল ইসলাম।

প্রভোস্ট বলেন, “শিক্ষার্থীদের আমরা বুঝিয়ে স্বাধীনতা টাওয়ার থেকে নামানোর চেষ্টা করছি। খুব অল্প কিছু শিক্ষার্থী এখনও সেখানে আছে, তারাও হয়তো আজ নেমে যাবে।”

তিনি জানান, ভূমিকম্প-পরবর্তী আতঙ্কে শিক্ষার্থীরা ওই ভবনে আশ্রয় নিয়েছিল। “ঘটনাটি ছিল ভয়াবহ। আতঙ্কের কারণেই তারা সেখানে উঠেছে,” বলেন তিনি।

প্রভোস্ট আরও জানান, হলের এক শিক্ষার্থী চারতলা থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়েছেন এবং তার শনিবারই অস্ত্রোপচার হওয়ার কথা। “এ বিষয়টি নিয়েও আমরা বেশ উদ্বিগ্ন,” তিনি যোগ করেন।

সম্প্রতি দুই শিক্ষার্থীর একটি স্পর্শকাতর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান প্রভোস্ট। তিনি বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে—হয়তো তারা বন্ধু, বসে কথা বলছিল। তারপরও বিষয়টি সংবেদনশীল হওয়ায় তদন্ত অব্যাহত রয়েছে।”

হল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিয়মিত হলে ফেরাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দখল করা ভবন ছাড়ার নির্দেশ

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার