Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

BN DESK
08 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষে আজ বুধবার (১৫ অক্টোবর ) সকালে জগন্নাথ হলের অক্টোবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সকাল ৮টার দিকে সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন সহ শতাধিক নেতাকর্মী।

পুষ্পস্তবক অর্পণের পর নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নেতাকর্মীরা ১৯৮৫ সালের জগন্নাথ হলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, কর্মচারী ও অতিথিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধসে পড়লে ২৬ জন শিক্ষার্থী ও ১৪ জন কর্মচারী-অতিথিসহ মোট ৪০ জন নিহত হন। সেই থেকে দিনটি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শোক দিবস’ হিসেবে পালন করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার