Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাবিতে পথশিশুদের মুখে হাসি ফুটালো ছাত্রদল নেতা রাজু

BN DESK
04 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুকে একবেলা খাবার খাওয়ানো হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা পথশিশুদের জন্য রান্না করা খাবার পরিবেশন করা হয়। দুপুরের এই খাবারে অংশ নেয় প্রায় ৫০ জন পথশিশু। তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি ইউনিটসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

খাবার পেয়ে খুশি পথশিশু আছিয়া জানায়, “আমি ক্যাম্পাসে ফুল বিক্রি করি। অনেক দিন পর পেটপুরে একবেলা খাইছি। খাওন অনেক মজা আছিল। বড় ভাইরা ডেকে এনে খাওন দিছে।”

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ বলেন, “পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের সঙ্গে বসে দুপুরের খাবার খেয়েছি। এটা সত্যিই আনন্দের। তাদের একবেলা ভালো খাবার দিতে পেরে ভালো লাগছে।”

তিনি আরও বলেন, “পথশিশুরা বেশিরভাগ সময় পুষ্টিকর খাবার খেতে পারে না। তাই চেয়েছি তারা যেন অন্তত একবেলা ভালো খাবার খেতে পারে। সেই ভাবনা থেকেই এই আয়োজন।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঢাবিতে পথশিশুদের মুখে হাসি ফুটালো ছাত্রদল নেতা রাজু

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার