Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাবিতে মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধানে ডাকসুর সহযোগিতায় ৬ টাওয়ার স্থাপন

BN DESK
11 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানে ছয়টি টেলিকম টাওয়ার স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

আজ সোমবার (২১ অক্টোবর) ডাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েমের নেতৃত্বে একটি টিম টাওয়ার স্থাপনের অগ্রগতি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ভিপি সাদিক কায়েম বলেন, “একাডেমিক ও আবাসিক ভবনের ভেতরে নেটওয়ার্ক দুর্বলতার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ভোগান্তির শিকার হচ্ছিলেন। আমরা চাই, পুরো ক্যাম্পাসজুড়ে শক্তিশালী ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত হোক। টাওয়ারগুলো স্থাপন সম্পন্ন হলে শিক্ষার্থীরা আরও সহজে যোগাযোগ ও অনলাইন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।”

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের কর্মকর্তারা এবং টাওয়ার স্থাপনকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের প্রতিনিধিরা।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছয়টি টাওয়ার স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, লাইব্রেরি, ক্লাসরুম ও প্রশাসনিক ভবনের অভ্যন্তরীণ নেটওয়ার্ক দুর্বলতা দূর হবে এবং ক্যাম্পাসজুড়ে নিরবচ্ছিন্ন মোবাইল সেবার পরিবেশ তৈরি হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঢাবিতে মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধানে ডাকসুর সহযোগিতায় ৬ টাওয়ার স্থাপন

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার