Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবন করলে বহিস্কার

BN DESK
03 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ধুমপান নিষিদ্ধ ও ধরা পড়লে তিনশত টাকা জরিমানা এবং মাদক ধরা পড়লে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হল প্রাধ্যক্ষ অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে, সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ তিনশত টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আরও বলা হয়েছে, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

এছাড়াও সকল শিক্ষার্থীকে উক্ত নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবন করলে বহিস্কার

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার