Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাবির বাসে সাত কলেজের হামলা, সাংবাদিকসহ আহত ৭

BN DESK
15 January 2026, 10:00 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান অবরোধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলে বাসটির দুটি জানালার কাচ ভেঙে যায় এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি বিবেচনায় আমরা বিকল্প রুট নির্ধারণের পরিকল্পনা করছি।

তিনি বলেন, আমাদের দুইজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন। এ ছাড়া, একজন সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে। দুপুরের ট্রিপে বাসটি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে অবরোধরত শিক্ষার্থীদের হামলার শিকার হয়। বর্তমানে বাসটি ভিসি চত্বরে রাখা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঢাবির বাসে সাত কলেজের হামলা, সাংবাদিকসহ আহত ৭

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার