Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাবির সাবেক শিক্ষার্থী ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ঢাবি উপাচার্য

BN DESK
12 December 2025, 09:10 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে আজ (১২ ডিসেম্বর )শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

গুলিবিদ্ধ ওসমান হাদীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ওসমান হাদির ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উপাচার্য এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঢাবির সাবেক শিক্ষার্থী ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ঢাবি উপাচার্য

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার