Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ অক্টোবর, পরীক্ষা শুরু ২৮ নভেম্বর

BN DESK
10 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত মতে, ভর্তি পরীক্ষার অবেদন শুরু হবে ২৯ অক্টোবর। চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সিদ্ধান্ত মতে, ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা, ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ অক্টোবর, পরীক্ষা শুরু ২৮ নভেম্বর

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার