Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢাবি শিক্ষক কতৃক যৌন হয়রানি :উপাচার্যকে আল্টিমেটাম

BN DESK
15 November 2025, 08:12 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের যৌন হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি শিক্ষার্থীরা) অভিযুক্ত শিক্ষকের বিষয়ে পদক্ষেপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনকে ১৫ মিনিটের আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে সমবেত হয়ে এ আলটিমেটাম দেন তারা। জানা যায়, দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে।

তারা বলেন, '১৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের সামনে এসে অভিযোগ শুনতে হবে এবং প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে হবে।'

এদিন রাত পৌনে ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঢাবি শিক্ষক কতৃক যৌন হয়রানি :উপাচার্যকে আল্টিমেটাম

B
BN DESK | 15 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার