Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঢামেকে নার্স-মিডওয়াইফদের প্রতীকী শাটডাউন

BN DESK
30 November 2025, 06:02 PM পড়তে ১ মিনিট

দেশজুড়ে নার্স ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রবিবার (৩০ নভেম্বর) প্রতীকী শাটডাউনের মাধ্যমে তাদের দাবি জানানোর উদ্যোগ গ্রহণ করেছে। এ ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও দুই ঘণ্টার প্রতীকী শাটডাউন পালিত হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢামেকের বাগান গেট থেকে শুরু হওয়া এই কর্মসূচি হাসপাতালে ব্যাপকভাবে পালন করা হয়। একযোগে জেলা, বিভাগ, উপজেলা এবং মহানগর পর্যায়ের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যালয়ের সামনে এবং নার্সিং-মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)-এর প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল উল্লেখ করেছেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই প্রতীকী শাটডাউন দেশের সব প্রান্তে একযোগে পালন করা হয়েছে।

বিএনএ জানায়, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস পাওয়ার পরও গত ১৪ মাস ধরে নার্সিং-মিডওয়াইফারি পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, প্রশাসনিক বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন সংস্কার কার্যকর করতে কোনো অগ্রগতি হয়নি। বরং দীর্ঘদিনের স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা তাদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।

সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, ধারাবাহিক কর্মসূচি চালু থাকলেও সরকার বা প্রশাসন থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সারাদেশে লাগাতার কমপ্লিট শাটডাউন শুরু হবে।

বিএনএ জানায়, এই শাটডাউনের সময় সকাল, বিকেল ও রাতের সব শিফটে নার্স-মিডওয়াইফরা প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিসসহ স্পর্শকাতর ইউনিটে বিশেষ জরুরি সেবা স্কোয়াডের মাধ্যমে চিকিৎসা সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ঢামেকে নার্স-মিডওয়াইফদের প্রতীকী শাটডাউন

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার