Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানকে নিয়ে ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’

BN DESK
24 December 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ  দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হয়েছে বিশেষ আবেগ।

সেই অনুভূতিকে কেন্দ্র করে প্রকাশ হয়েছে নতুন গান ‘নেতা আসছে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। গানটির কথায় তুলে ধরা হয়েছে প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তা-নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে, যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।

গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধান করেছেন চিত্রনায়ক হেলাল খান।

বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশের পর থেকেই নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা দিয়েছে। অসংখ্য অনুসারী মন্তব্যের মাধ্যমে তারেককে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন।

রাজনৈতিক উত্তাপের সঙ্গে সাংস্কৃতিক এই উদ্যোগ তারেকের দেশে প্রত্যাবর্তনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

তারেক রহমানকে নিয়ে ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’

B
BN DESK | 24 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার