Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে চাঁদপুর থেকে অংশগ্রহন করবে প্রায় ২৫ হাজার নেতাকর্মী

BN DESK
23 December 2025, 09:09 PM পড়তে ১ মিনিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর থেকে অংশগ্রহন করবে প্রায় ২৫ হাজার নেতাকর্মী। লঞ্চসহ অন্যান্য যানবাহনে যাওয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপি ও যুবদল নেতারা।

বিএনপি নেতারা জানিয়েছেন, ২৫ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে চাঁদপুর থেকে লঞ্চ, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার প্রস্তুত রাখা হয়েছে। যাতে করে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ঢাকায় পৌঁছাতে পারেন।

এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে জেলা ও উপজেলায় বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সভা-সমাবেশ, মিছিল ও প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করতে দেখাগেছে।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, জেলার ৮ উপজেলা থেকে যুবদলের কমপক্ষে ১০ হাজার নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি রয়েছে। চাঁদপুর শহর, সদর ও হাইমচর থেকে লঞ্চযোগে ঢাকায় যাবে। এর জন্য বুধবার (২৪ ডিসেম্বর) বেলা আড়াইটায় লঞ্চঘাটে দুটি লঞ্চ থাকবে। অন্য উপজেলার নেতাকর্মীরা সুবিধামত রুটে যাবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, আমাদের পাঁচটি নির্বাচনী আসন এলাকা থেকে ৫ হাজার করে ২৫ হাজার নেতাকর্মী সংবর্ধনায় যোগ দেয়ার প্রস্তুতি নিয়েছি। সবগুলো আসনের নেতাকর্মীরা আমাদের তত্ত্বাবধানে থাকবে।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ মানিক এই বিষয়ে বলেন, তারেক রহমানের দেশে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহুর্ত। জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রত্যেকে নিজ নিজ নির্ধারিত স্থান থেকে লঞ্চ, বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে ঢাকায় রওনা হবেন।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্বশীল নেতারা তদারকি করবেন।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে চাঁদপুর থেকে অংশগ্রহন করবে প্রায় ২৫ হাজার নেতাকর্মী

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার