Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

BN DESK
30 November 2025, 11:05 PM পড়তে ১ মিনিট

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট ছাড়া বিদেশে যারা অবস্থান করেন, তারা দেশে ফিরতে চাইলে সরকার একদিনের ব্যবধানে তার ট্রাভেল পাস ইস্যু করে থাকে। তারেক রহমান চাইলে সেই সুযোগ আছে। তিনি চাইলে একদিনের ব্যবধানে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে।

ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে দল (বিএনপি) থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার সব ধরনের সহায়তা করছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিএনপি নেতারা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্তমান সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা জানান তারেক রহমান। তবে তিনি এ-ও জানান, দেশে ফেরার ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার