Logo
ট্রেন্ডিং: তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অস্ট্রেলিয়ায় ইংলিশ ক্রিকেটারদের মাত্রাতিরিক্ত মদ্যপান, অভিযোগ তদন্তে বোর্ড ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক দখলে নিলো রুশ বাহিনী

তালেবান হামলায় ১২ পাকিস্তানি সেনা নিহত

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
তালেবান হামলায় ১২ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম পাকিস্তানে তালেবানদের (পাকিস্তানি) অতর্কিত হামলায় অন্তত ১২ জন সৈন্য নিহত ও আরও চারজন আহত হয়েছেন। স্থানীয় সরকার ও নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি শহরের মধ্য দিয়ে একটি সামরিক কনভয় যাওয়ার সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সশস্ত্র ব্যক্তিরা উভয় দিক থেকে ভারী অস্ত্র নিয়ে গুলি চালায়। এরপরই এই হতাহতের ঘটনা ঘটে।

নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, আক্রমণকারীরা কনভয়ের অস্ত্র দখল করে নিয়েছে। পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান (টিটিপি), সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি আফগান তালেবান থেকে আলাদা হলেও তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।২০২১ সালে কাবুলে আফগান তালেবানের ক্ষমতা ফিরে আসার পর থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে জঙ্গিবাদ আবারও তীব্র আকার ধারণ করেছে। খাইবার পাখতুনখোয়ায় এটি গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি। একসময় এই অঞ্চলে টিটিপি’র নিয়ন্ত্রণ থাকলেও ২০১৪ সালে শুরু হওয়া সামরিক অভিযানের মাধ্যমে তারা পিছু হটতে বাধ্য হয়।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তান তার ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের ঠেকাতে ব্যর্থ হচ্ছে। যদিও কাবুল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তাদের মতে, সম্প্রতি টিটিপি যোদ্ধা ও হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এএফপি’র এক পরিসংখ্যান অনুযায়ী, এই বছরের ১ জানুয়ারি থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ৪৬০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।ইসলামাবাদ-ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর তথ্যমতে, গত বছরটি ছিল পাকিস্তানের প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বছর, যেখানে এক হাজার ৬০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল, যার প্রায় অর্ধেকই ছিল সৈন্য ও পুলিশ কর্মকর্তা। খবর এএফপির।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

তালেবান হামলায় ১২ পাকিস্তানি সেনা নিহত

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার