Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তাসকিনের জোড়া শিকারে জয় শারজা ওয়ারিয়ার্সের

BN DESK
23 December 2025, 04:34 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। সোমবার (২২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে জোড়া উইকেট শিকার করেন তিনি। তার জোড়া শিকারে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছেন তার দল শারজা ওয়ারিয়ার্স। নাইট রাইডার্সের ১৩৪ রান তাড়া করতে নেমে শেষ বলে জয় তুলে নেয় তাসকিনের দল।

এ দিন শুরুটা ছিল দুর্দান্ত ছিল তাসকিন আহমেদের। ইনিংসের প্রথম ওভারেই আউট করেন ইংলিশ ওপেনার ফিল সল্টকে। উইকেট পান নিজের পরের ওভারেও। এবার আউট করেন আরেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে। তাসকিনকে দিয়ে পাওয়ার প্লের মধ্যেই তিন ওভার করিয়ে নেন শারজার অধিনায়ক সিকান্দার রাজা। এই ৩ ওভারে তিনি রান দেন ১৬, উইকেট ২টি।

এরপর ম্যাচের ১৯তম ওভারে নিজের কোটার শেষ ওভার করতে আসেন তাসকিন। এই ওভারে ২৫ রান দেন তিনি। আন্দ্রে রাসেল জেসন হোল্ডার দুটি করে মোট চারটি ছক্কা মারেন। এতে ৪ ওভারে ৪১ রান খরচায় ২ উইকেট পান তাসকিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

তাসকিনের জোড়া শিকারে জয় শারজা ওয়ারিয়ার্সের

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার