Logo
ট্রেন্ডিং: তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির মুক্তি চাইল বিএনপি তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া

তুরস্কের জালে স্পেনের ৬ গোল

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
তুরস্কের জালে স্পেনের ৬ গোল

স্পোর্টস ডেস্ক : মিকেল মেরিনোর দুর্দান্ত হ্যাটট্রিকে রোববার বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্ককে হারালো ৬-০ ব্যবধানে। প্রথম ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল লা রোজারা। মেরিনোর হ্যাটট্রিকের সঙ্গে পেদ্রি করেন জোড়া গোল। লুইস ডি লা ফুয়েন্তের দলের আরেকটি গোল ফেরান তোরেসের।

জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। তুরস্কের গোলরক্ষক উগারকেন সাকির বেশ কয়েকটি সুযোগ নস্যাৎ করেন। দাপট দেখিয়ে খেলা ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেদ্রির গোলে এগিয়ে যায় স্পেন। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। প্রথমার্ধে যোগ করা সময়ে আর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্সেনাল মিডফিল্ডার।

ফেরান তরেস ৫৩ আর পেদ্রি ৬২ মিনিটে করেন গোল। এক ঘণ্টা পেরোতেই ৬-০ তে এগিয়ে যায় স্পেন। তবে বাকি সময় মুহূর্মুহু আক্রমণ করে আর ব্যবধান বাড়াতে পারেনি তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

তুরস্কের জালে স্পেনের ৬ গোল

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার