Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি : অপু বিশ্বাস

BN DESK
04 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ অভিনেত্রীর আশ্রয়, প্রেরণা আর ছায়াসঙ্গী ছিলেন তার মা। অথচ অপু আজও বিশ্বাস করতে পারেন না-তার মা বেঁচে নেই।

অপু বিশ্বাস ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন। তাই এই মাসটি তার কাছে আনন্দের হলেও মায়ের মৃত্যু বার্ষিকীর কারণে বেদনাদায়কও হয়ে যায়। একই বছর ১৮ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা শেফালী বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন। এরপর শেফালী বিশ্বাসকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। ১৮ সেপ্টেম্বর সেখানেই তিনি মারা যান।

মাকে হারানোর এই দিনে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, এক বুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি : অপু বিশ্বাস

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার