Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

দিনাজপুরের নবাবগঞ্জে আমনের মাঠে সবুজের সমারোহ

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের নবাবগঞ্জে আমনের মাঠে সবুজের সমারোহ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শস্য ভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আমন ফসলের মাঠ সবুজের সমারোহে পরিণত হয়েছে। যেদিক চোখ যায় সেদিকে সবুজ আর সবুজ। চলতি আমন মোৗসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ হয়েছে।

জানা যায়, চাষের লক্ষ্যমাত্র ২১ হাজার ৭২৫ হেক্টর জমি নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সেখানে অর্জিত হয়েছে ২১ হাজার ৭২৯ হেক্টর জমি। এরমধ্যে ১ হাজার ৯১২ হেক্টর জমিতে হাইব্রীড জাত এবং ১৯ হাজার ৮১৭ হেক্টর জমিতে উফশী জাত চাষ হয়েছে। মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে সেচের মাধ্যমে রোপণ কাজ চললেও শেষের দিকে কাঙ্খিত বৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবে চাষাবাদ করেছেন চাষিরা।

কৃষি দপ্তর সূত্রে জানা যায়, এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উফশী হেক্টর প্রতি ৩.৪ মেট্রিক টন চাল আর হাইব্রীড হেক্টর প্রতি ৪.১ মেট্রিক টন চাল। উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে আমন ফসল ৪ হেক্টর বেশি জমি চাষাবাদ হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের নবাবগঞ্জে আমনের মাঠে সবুজের সমারোহ

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার