Logo
ট্রেন্ডিং: নাসীরুদ্দীন পাটওয়ারীর মানসিক চিকিৎসা প্রয়োজন : ইশরাক বিএনপি ক্ষমতায় গেলে কৃষিভিত্তিক শিল্পায়ন করা হবে : মির্জা ফখরুল দেশেই আছেন বিসিবি সভাপতি বুলবুল! জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটে যাবে : শফিকুর রহমান

দিনাজপুরে নাইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরে নাইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর

দিনাজপুর জেলা প্রতিনিধি: নাইস প্রকল্প ২০২১ সাল থেকে টেকসই খাদ্য ব্যবস্থাপনা ও খাদ্য সরবরাহ নিশ্চিতে পৌরসভাস্থ স্টেকহোল্ডারদের সাথে সমন্বয়, পুষ্টিকর খাবার সরবরাহ ও খাদ্যাভ্যাস পরিবর্তন নিয়ে কাজ করে আসছে। পৌরবাসীর খাদ্য সচেতনতা ও সরবরাহকে আরও শক্তিশালী করতে সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (সাফ) বাংলাদেশ ও দিনাজপুর পৌরসভার মধ্যে একটি দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার দিনাজপুর পৌরসভার কনফারেন্স রুমে নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর করেন পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন ও সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (সাফ) বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মো. ফরহাদ জামিল।

নাইস প্রোজেক্টর দিনাজপুর প্রোজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জ্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মো. ফরহাদ জামিল, দিনাজপুর পৌরসভার নির্বাহী অফিসার মো. মাহবুবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মিজানুর রহমান সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফ বাংলাদেশ নাইস প্রোজেক্টের প্রকল্প ম্যানেজার মো. মোশফেকুল আলম তালুকদার, প্রোজেক্টের এমআরএম এন্ড কমিউনিকেশনস স্পেশালিস্ট আবিদ আহমেদ, ইএসডিও ফোকাল পার্সন শাহ মো. আমিনুল হক, সিভিল সার্জন অফিস এসআইএমও, ডব্লিউএইচও’র প্রতিনিধি ডা. আল আমিন, দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেন, পৌরসভার প্রধান সহকারী মো. মজিবর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে নাইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার