Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর

BN DESK
19 November 2025, 01:50 AM পড়তে ১ মিনিট
কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লি পৌঁছেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
 
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
 
 
জানা যায়, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে।
 
 
সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে। আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর

B
BN DESK | 18 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার