Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দীপাবলিতে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনাসভা

BN DESK
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত শিক্ষার্থী জোবায়েদ হত্যার ঘটনায় পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শোকাহত। পবিত্র দীপাবলির দিনে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনাসভা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।

২০ অক্টোবর ২০২৫, রোজ সোমবার দীপাবলির পবিত্র দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্ছে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রার্থনার মাধ্যমে জোবায়েদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং মোমবাতি হাতে বিশ্ববিদ্যালয়ে মৌন পদযাত্রা করেন। এ সময় উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক সনাতনী ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সনাতনী মানবাধিকার সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ। উক্ত কর্মসূচির মাধ্যমে সাধারণ সনাতনী শিক্ষার্থীবৃন্দ জোবায়েদের স্মরণে শোকের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে। এসময় বক্তব্য রাখেন রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি অমৃত রায়। বক্তব্য রাখেন সনাতন বিদার্থী সংসদের সাবেক নেতা কর্মীবৃন্দ।

রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি অমৃত রায় বলেন, "জোবায়েদের মৃত্যুতে আমরা মর্মাহত এবং শোকাহত আমরা মৌন পদযাত্রার মাধ্যমে আমরা সকল জবিয়ানদের কাছে শোক বার্তা পৌঁছে দিয়েছি। "

হিন্দু মহাজোটের সভাপতি অঙ্কন কর্মকার বলেন "আমরা প্রদীপ প্রজ্জলের মাধ্যমে আমাদের ভেতরে র শক্তিকে জাগ্রত করবো এবং জোবায়েদের আত্মার শান্তি কামনা করি।" উপস্থিত বিভিন্ন সনাতনী ও মানবাধিকার সংগঠনের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন, তুলে ধরেন সহপাঠী জোবায়েদের সাথে স্মৃতিবিজরিত ঘটনা।

উল্লেখ্য, রোববার (১৯ অক্টোবর) বিকালে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

দীপাবলিতে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনাসভা

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার