Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

দীর্ঘ ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চবির ৯ শিক্ষার্থী

R
নিজস্ব প্রতিবেদক
08 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
দীর্ঘ ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চবির ৯ শিক্ষার্থী

দীর্ঘ ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী। ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করছিলেন তারা। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা এই কর্মসূচি থেকে সরে আসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে তাদের অনশন ভাঙানো হয়।

অনশন ভাঙার পর বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের শিক্ষার্থী ও শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, উপাচার্য স্যার জানিয়েছেন আমাদের দাবিগুলো সঠিক এবং তিনি আশ্বাস দিয়েছেন, আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন। রোববার বিকেল ৩টায় তিনি আমাদের সঙ্গে বসবেন।

এর আগে, গত বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থী।

অনশন কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা হলেন–বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওমর সমুদ্র, বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া, শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আহমেদ মুগ্ধ, দপ্তর সম্পাদক নাইম শাহজাহান, নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে ও পাহাড়ি ছাত্র পরিষদের (ইউপিডিএফ-সমর্থিত) সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা।
এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

দীর্ঘ ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চবির ৯ শিক্ষার্থী

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার