Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুই বছর পর ঐশী

BN DESK
10 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী অনেকটা সময় পর ফিরছেন বড় পর্দায়। দেশপ্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘সোলজার’। সেখানেই শাকিবের সঙ্গে দেখা যাবে ঐশীকে।

গত এক মাস ধরেই আলোচনা চলছিল শাকিব খানের সঙ্গে এই ছবিতে কে জুটি বাঁধবেন। অবশেষে জানা গেল দুই নায়িকার নাম। এতে শাকিবের নায়িকা হয়ে অভিনয় করছেন- তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

নির্মাতা সাকিব ফাহাদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এই তথ্য।

নির্মাতা বলেন, গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে। তানজিন তিশা তার প্রথম সিনেমায় কাজ করছেন আমাদের সঙ্গে। এটি আমাদের জন্য আনন্দের। আর ঐশী এরইমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। দর্শকদের জন্য এটি হবে এক অনন্য জুটি। এই ছবিতে যুক্ত হয়ে ঐশীও বেশ উচ্ছ্বসিত।

তিনি প্রত্যাশা করছেন, দর্শককে চমৎকার কিছু উপহার দিতে পারবেন। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন ঐশী। এরপর তিনি কাজ করেছেন নাটক-বিজ্ঞাপনে।

সর্বপ্রথম তাকে সিনেমায় দেখা যায় ২০২১ সালে। ওই বছর ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। তাকে সর্বশেষ ২০২৩ সালে দেখা গেছে আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দুই বছর পর ঐশী

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার