Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুই বোনকে হোটেলে নিয়ে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত আটক

BN DESK
29 August 2026, 03:32 AM পড়তে ১ মিনিট

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি মহিলা মাদ্রাসা ও এতিমখানার দুই ছাত্রীকে কৌশলে কক্সবাজারে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আয়াত উল্লাহ (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নির্যাতনের শিকার দুই বোনের মধ্যে বড় বোন বর্তমানে ১৬ পারা হেফজ সম্পন্ন করেছে এবং ছোট বোন নাজেরা বিভাগে অধ্যয়নরত। অভিযুক্ত স্থানীয় কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফেরদাউসের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে অভিযুক্ত আয়াত উল্লাহ মাদ্রাসা থেকে দুই ছাত্রীকে বের করে রূপনগর এলাকা হয়ে কক্সবাজারে নিয়ে যান। সেখানে একটি হোটেলে তাদের নির্যাতন করেন।

ভুক্তভোগীদের মা জানান, তার কন্যারা মাদ্রাসায় পড়াশোনা করছিল এবং ঘটনার পর তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। তিনি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগীদের নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছে। মামলা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

দুই বোনকে হোটেলে নিয়ে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত আটক

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার