Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুর্গাপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

BN DESK
13 November 2025, 04:59 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনার দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে ও দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া, শাহ আলম।

দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো তারা। এরমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত দুর্গাপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চারদিকে পুলিশি নজরদারি রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

দুর্গাপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

B
BN DESK | 13 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার