Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

BN DESK
08 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

নেত্রকোনার দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬০) নামের এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার বিকেলে (১২ অক্টোবর) ভুক্তভোগী ওই ছাত্রী (১৮) বাদী হয়ে থানায় এ মামলা করেন।

ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। অভিযুক্ত মোহাম্মদ আলী দুর্গাপুর উপজেলার বাঐপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন কবিরাজ।

অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক বৃদ্ধকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন মোহাম্মদ আলী। কয়েক মাস আগে ওই বৃদ্ধের মেয়েকে কুপ্রস্তাব দেন তিনি (মোহাম্মদ আলী)। পরে গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওই ছাত্রীকে মুখ চেপে তুলে নিয়ে যান মোহাম্মদ আলী। নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যান তিনি।

এ ঘটনায় গতকাল রোববার দুর্গাপুর থানায় কবিরাজ মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ওই কলেজছাত্রী।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত মোহাম্মদ আলী পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার