Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেখা মিলল নব্বই দশকের মডেল রিয়ার

BN DESK
07 January 2026, 07:58 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : নব্বই দশকে বাংলাদেশের বিনোদন অঙ্গনে যারা মডেল হিসেবে আলো ছড়িয়েছেন, ফারজানা রিয়া চৌধুরী তাদের মধ্যে অন্যতম। তবে দীর্ঘদিন ধরেই অভিনয় ও মডেলিং থেকে দূরে রয়েছেন তিনি। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন রিয়া। সম্প্রতি স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসেন এই জনপ্রিয় মডেল। এরই মধ্যে দীর্ঘদিন আড়ালে থাকা সেই পরিচিত মুখের দেখা মিলল ঢাকার এক আড্ডায়। আড্ডার কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর তা ঘিরে কৌতূহলও ছড়িয়েছে।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া। দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে তিনি সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে আয়োজিত আড্ডায় তাকে দেখা যায়। সেখানে রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙ স্বত্বাধিকারী বিপ্লব সাহা ও নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার বাংলাদেশে আসাকে উপলক্ষ করেই এই আড্ডার আয়োজন করা হয়।

আড্ডার প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া। তিনি বলেন, ‘বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গে রিয়ার এখন আর সম্পর্ক নেই। পরিবার নিয়েই নিজের মতো করে থাকতে পছন্দ করেন তিনি। আমরা যারা তার কাছের মানুষ, সেই চাওয়াকে সম্মান জানাই। দেশে আসার পর কথা প্রসঙ্গে কাছের কয়েকজনকে নিয়ে আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই একত্র হওয়া। কয়েক ঘণ্টা গল্প-আড্ডায় সময় কেটেছে।’

নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টিৃ’-এই জিঙ্গেলের সেই বিজ্ঞাপনচিত্রে পল্লবের সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। এরপর ধীরে ধীরে অভিনয়েও যুক্ত হন তিনি। তবে বিয়ের পর অভিনয় ও মডেলিং-দুই মাধ্যম থেকেই নিজেকে গুটিয়ে নেন রিয়া। বর্তমানে পুরোপুরি সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন নব্বই দশকের এই জনপ্রিয় মডেল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দেখা মিলল নব্বই দশকের মডেল রিয়ার

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার