Logo
ট্রেন্ডিং: ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি ভোটের প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন বগুড়ার ধুনটে বাড়ির যাতায়াতের রাস্তা দখল করে প্রতিবন্ধকতার সৃষ্টি, জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরের বাজারেও বিক্রি হচ্ছে রঙিলা জাতের ফুলকপি

দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের জন্য ভিসানীতি শিথিল করলো নেপাল

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের জন্য ভিসানীতি শিথিল করলো নেপাল

কাঠমান্ডু উপত্যকায় চলমান কারফিউ ও অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক পর্যটকদের সহায়তা করতে নেপালের অভিবাসন বিভাগ সাময়িকভাবে ভিসা ও প্রস্থানের প্রক্রিয়া সহজ করেছে।

অভিবাসন দপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যেসব বিদেশি নাগরিকের ভিসা ৮ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ছিল, তারা এখন অতিরিক্ত কোনো ফি ছাড়াই ভিসা হালনাগাদ ও প্রস্থানের অনুমতিপত্র (এক্সিট পারমিট) সংগ্রহ করতে পারবেন।

এই সেবা অভিবাসন দপ্তরে অথবা সরাসরি দেশের বাইরে যাওয়ার নির্দিষ্ট পয়েন্টে পাওয়া যাবে।

এছাড়াও, অস্থিরতার মধ্যে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তাদের জন্য ভিসা স্থানান্তরের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।

এমার্জেন্সি পাসপোর্ট বা দূতাবাস কর্তৃক ইস্যু করা অন্য কোনো ভ্রমণ দলিল নিয়ে যারা যাত্রা করছেন, তাদের নতুন নথিতে পুরোনো ভিসা স্থানান্তর করা হবে। যাতে তাদের দেশত্যাগ প্রক্রিয়া নির্বিঘ্ন হয়।

এদিকে বর্তমান জাতীয় পরিস্থিতিতে সেনাবাহিনী নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যের ব্যাপারে সতর্ক করে দেশটির সেনাবাহিনী জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।

নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বাহিনীটি নিয়মিতভাবে প্রেস বিজ্ঞপ্তি, প্রেস নোট এবং নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আনুষ্ঠানিক বার্তা ও কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করে আসছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের জন্য ভিসানীতি শিথিল করলো নেপাল

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার