Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভোটের প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন

BN DESK
26 January 2026, 12:10 AM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি : দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন” এই স্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের  আয়োজনে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার  মিনা মাহমুদা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক জেলা মডেল মসজিদের ইমাম মহসিনসহ জেলার বিভিন্ন মসজিদের ৭৫০ জন  ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ভোটের প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন

B
BN DESK | 26 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার