Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দেশের যে পরিস্থিতি কিছু বললে যদি ঝামেলায় পড়তে হয়: চঞ্চল চৌধুরী

BN DESK
08 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

পাঁচ আগস্টের পর বেশ কোণঠাসা হয়ে পড়েন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হিসেবে পরিচিতি থাকায় ফ্যাসিস্টের দোসর তকমাও সহ্য করতে হয়। তারপর থেকেই চুপচাপ অভিনেতা। কথা বলেন হিসেব করে। 

এবার ‘দম’-এর মহরতের এক পর্যায়ে চঞ্চল মন্তব্য করেন, ‘দেশের যে পরস্থিতি আগ বাড়িয়ে কোনো কথা বললে যদি ঝামেলায় পড়তে হয় সেজন্য কথাই বলিনি।

তবে বিষয়টি মজার ছলে বলেন চঞ্চল। মহরতে বেশ নাটকীয়ভাবে আগমন ঘটে দমের নায়িকা পূজা চেরির। পালকিতে করে আনা হয় তাকে। পালকিতে থেকে বেরিয়ে পূজা বলেন, ‘আমি যখন ভেতরে ছিলাম সবাই দেখলাম যে এত কনফিউজড আমাকে নামানোর ব্যাপারে। এ অন্যকে বলছেন তুমি যাও তুমি যাও। আমাকে কি কেউ ভালোবাসে না।

এ সময় পূজার জেরার মুখে পড়ে মজার ছলে চঞ্চল বলেন, ‘দেশের যে পরস্থিতি আগ বাড়িয়ে কোনো কথা বললে যদি ঝামেলায় পড়তে হয় সেজন্য কথাই বলিনি।

গতকাল রাজধানীর একটি ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠান হয়। দুই বছর আগে ছবিটির ঘোষণা আসে। সেসময় জানানো হয় এতে থাকছেন চঞ্চল চৌধুরী। পরে যুক্ত হয় আফরান নিশোর নাম। মহরতের দিন পরিচয় করিয়ে দেওয়া হলো সিনেমাটির নায়িকা পূজা চেরিকে।

দম পরিচালনা করছেন রেদওয়ান রনি। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দেশের যে পরিস্থিতি কিছু বললে যদি ঝামেলায় পড়তে হয়: চঞ্চল চৌধুরী

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার