Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দ্রুততম ২৫০ উইকেট নিয়ে ইতিহাস তাইজুলের

BN DESK
23 November 2025, 01:46 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক পূর্ণ করলেন তাইজুল ইসলাম। মাত্র ৫৭তম টেস্টে ওই কীর্তির মধ্য দিয়ে ইতিহাসে নাম তুলেছেন তাইজুল। বাঁ-হাতি স্পিনার হিসেবে তিনি যৌথভাবে সবচেয়ে দ্রুততম ২৫০ উইকেট নিয়েছেন। এর আগে শ্রীলঙ্কান কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক স্পিন কোচ রঙ্গনা হেরাথ ৫৭ টেস্টে ২৫০তম উইকেট শিকার করেছিলেন, যা বাঁ-হাতি স্পিনার হিসেবে সবচেয়ে দ্রুততম। সমান টেস্টে তার রেকর্ডে ভাগ বসিয়েছেন তাইজুল। এছাড়া পাকিস্তানি ডানহাতি লেগস্পিনার দানেশ কানেরিয়াও ৫৭তম টেস্টে ২৫০ উইকেট পেয়েছিলেন। সবমিলিয়ে তাদের ওপরে আছেন ৪ স্পিনার। যদিও তাদের কেউ ডানহাতি অফব্রেক কিংবা লেগস্পিনার। তবে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে রাজত্বটা কেবলই তাইজুল-হেরাথের দখলে।

মিরপুর টেস্টের চতুর্থ দিনে গতকাল আয়ারল্যান্ডের ৩ উইকেট নিয়েছিলেন তাইজুল। তখন টেস্টে তার উইকেট ছিল ২৪৯টি। আজ অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিুউ’র ফাঁদে ফেলে মাইলফলক পূর্ণ করেন ৩৩ বছর বয়সী এই তারকা। আম্পায়ার আউট দিলেও আইরিশ ব্যাটার রিভিউ নিয়েছিলেন, আম্পায়ার্স কলের সুবাদে সফল তাইজুল। তিনি ভাঙলেন কার্টির ক্যাম্ফার-ম্যাকব্রাইনের ২৬ রানের জুটি।

সবমিলিয়ে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট শিকারের রেকর্ডটি ভারতীয় তারকা রবীচন্দ্রন অশ্বিনের। তিনি মাত্র ৪৫ টেস্টে ওই বিশ্বরেকর্ড গড়েন। তাইজুল-হেরাথ-কানেরিয়ার আগে ওই তালিকায় আছেন ৪ স্পিনার, অশ্বিন ছাড়া বাকিরা হলেন-মুত্তিয়া মুরালিধরন (৫১), শেন ওয়ার্ন (৫৫), অনিল কুম্বলে (৫৫)। ৫৭তম টেস্টে ২৫০ উইকেট পাওয়া বোলারের সংখ্যা ৬ জন। যেখানে তাইজুল সর্বশেষ নাম। তাদের ওপরে আছেন সবমিলিয়ে আরও ১৫ জন।

এর আগে তাইজুল চলমান এই টেস্টেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিবকে ছাড়িয়ে যান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ৭১ ম্যাচ। তার চেয়ে ১৪ টেস্ট কম খেলেই সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন তাইজুল। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

দ্রুততম ২৫০ উইকেট নিয়ে ইতিহাস তাইজুলের

B
BN DESK | 23 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার