Logo
ট্রেন্ডিং: কোচের মৃত্যুর শোকের স্রোতে জয় দিয়ে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের ওয়াইফাই কানেক্ট করুন পাসওয়ার্ড ছাড়াই! জানুন এই দুর্দান্ত উপায় অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয়  কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক

নওগাঁর পোরশায় নকল ওষুধ কারখানার সন্ধান, আটক ১

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
নওগাঁর পোরশায় নকল ওষুধ কারখানার সন্ধান, আটক ১

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় নকল ওষুধ কারখানার সন্ধান পাওয়া গেছে। এই কারখানায় উৎপাদিত নকল অনুমোদনহীন পশুখাদ্য কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হতো। গোপন সংবাদেরভিত্তিতে প্রশাসন ওই কারখানায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ ও ওষুধ কারখানার পরিচালককে আটক এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

গত রোববার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়াস্থ ভিলেজ এগ্রোভেট নামক প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স ব্যতিত পশু খাদ্য তৈরি, অনুমোদন ছাড়া পশুর জন্য প্রায় ৬২ রকমের মানহীন ফুড সাপ্লিমেন্ট/মেডিসিন তৈরি, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ধারায় ভিলেজ এগ্রোভেটের পরিচালক রবিউল আউয়ালকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ওষুধ প্রশাসনের নওগাঁ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার শাকিব আহাম্মেদ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর পোরশায় নকল ওষুধ কারখানার সন্ধান, আটক ১

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার