Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ 

BN DESK
26 December 2025, 11:39 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৫০ বোতল ফেনসিডিল ও ৮৯ বোতল চকোপ্লাস সিরাপ। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত সোনামসজিদ এবং বিলভাতিয়া বিওপির ৩টি টহল দল অভিযানগুলো চালায়। তবে মেইন আন্তর্জাতিক সীমান্তের  ২০ হতে আড়াইশ গজ বাংলাদেশের ভেতরে অভিযানকালে রাতের অন্ধকার ও কুয়াশার সুযোগে চোরাকারবারিরা পালিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ নিয়ে গত ১ সপ্তাহে সীমান্তে ৭৭২ বোতল বিভিন্ন নেশাকারক সিরাপ জব্দ করেছে বিজিবি। এসকল ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ 

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার