Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

নওগাঁয় মাদ্রাসার শয়ন কক্ষে সাপের কামড়ে শিশুর মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
নওগাঁয় মাদ্রাসার শয়ন কক্ষে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে আব্দুর রহিম(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাহমুদুল্লাহ(১০) নামের অপর এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।  নিহত শিশু আব্দুর রহিম উপজেলার নিতপুর ইউপির বালাশহীদ গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে ও আহত মাহমুদুল্লাহ একই এলাকার গানইর গ্রামের হামিদুর রহমানের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অন্যান্য শিক্ষার্থীদের সাথে উপজেলার বালাশহীদ হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে আসছে এই দুই শিক্ষার্থী। গত সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে মাদ্রাসার শয়ন কক্ষে সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকে বিষধর সাপ কামড় দিলে তারা অসুস্থ্য হয়ে পড়ে। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যায়। অবস্থার অবনতি দেখে মাহমুদুল্লাহকে রাজশাহী মেডিকেলে পাঠান কর্তব্যরত চিকিৎসক।  

 

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় মাদ্রাসার শয়ন কক্ষে সাপের কামড়ে শিশুর মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার