Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

BN DESK
24 January 2026, 09:23 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মাঠের যে দিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ রঙের সরিষার ফুলের সমারোহ। উপজেলার বিস্তৃর্ণ মাঠে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে পথচারীদের মুগ্ধ করছে। যেন প্রকৃতি কন্যা সেজেছে হলুদবরণ সাজে। কিছু কিছু মাঠে মৌচাষিরা ক্যাম্পিং করে মধু সংগ্রহ শুরু করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮ হাজার ৭২২ হেক্টর জমিতে আলু, সরিষা ও গমসহ অন্যান্য ফসল চাষাবাদ করা হয়েছে। তবে সরিষার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে ঝুঁকে পড়েছেন। কৃষি অফিসের সরিষা চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬ হাজার ২৫০ হেক্টর জমিতে থাকলেও চাষ হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর।

বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সরিষা ফুলে মৌ মৌ গন্ধে অপরুপ শোভা ছড়াচ্ছে। ঝাঁকে ঝাঁকে মৌমাছির আগমনে ফুলে পরাগায়ন করছে। কৃষিবিদদের মতে মৌমাছির পরাগায়নের ফলে ফলন বৃদ্ধি পায়। কিছু কিছু মাঠে মৌচাষিরা ক্যাম্পিং করে মধু সংগ্রহ করতে দেখা গেছে।

উপজেলার তেতুলিয়া গ্রামের সরিষা চাষি জহুরুল ইসলাম জানান, সরিষা চাষে রাসায়নিক সার, সেচ ও অন্যান্য খরচ কম লাগায় সরিষা তেল ও খৈলের দাম বৃদ্ধি পাওয়ায় সরিষা চাষ বেশি হয়েছে। সিংগাহার গ্রামের সরিষা চাষি শাহাজান আলী জানান, তিনি গত বছর ২ বিঘা জমিতে সরিষা আবাদ করেন। এবার ৪ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন।

এই আবাদ ওঠার পর একই জমিতে ইরি-বোরো ধান লাগাবেন তিনি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, কৃষি অফিসের পরামর্শে কৃষকরা সরিষা আবাদ পরিচর্যা করায় ক্ষেতে রোগবালাই তেমন নেই। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবারও সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

B
BN DESK | 24 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার