Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নকলায় কৃষি অফিসারকে মারধরের ঘটনায় কলমবিরতি পালন,৩ দিনের কর্মসূচীর প্রথম দিন আজ

BN DESK
11 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

শেরপুরের নকলায় কৃষি অফিসারকে মারধরের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে কলমবিরতি পালন করেছেন জেলা কৃষি কর্মকর্তারা। টানা ৩ দিনের কর্মসূচী প্রথম দিন আজ।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের উপপরিচালকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই কলমবিরতি অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি বিভাগ জানায়, ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখনো অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম (৩৫) গ্রেফতার হয়নি। তাই এ ঘটনায় অনেক কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতে শঙ্কায় রয়েছেন। ইতিমধ্যে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ময়মনসিংহ কৃষি বিভাগ থেকে বিভাগীয় কমিশনার এবং রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি আজ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কলমবিরতি পালন করা হচ্ছে। এই কর্মসূচী বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলাতে একযোগে পালিত হচ্ছে। এছাড়া আগামী ১২ নভেম্বর অবস্থান কর্মসূচী এবং ১৩ নভেম্বর মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্যে, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব কাইয়ুম ও তার সহযোগী ফজলুর (৩২) বিরুদ্ধে। ঘটনার পর ওইদিন রাতেই নকলা থানায় একটি কৃষি অফিসার মোরসালিন মেহেদী এবং মামলায় ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম ও ফজলুকে আসামি করে মামলা করা হয়। পরদিন ৬ নভেম্বর দুপুরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘটনার পরদিন কাইয়ুমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

দাবি আদায় না হলে আগামী দিনে আরও বৃহৎ কর্মসূচী আসতে পারে বলে জানান কৃষি কর্মকর্তারা।

এলাকা: শেরপুর নকলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

নকলায় কৃষি অফিসারকে মারধরের ঘটনায় কলমবিরতি পালন,৩ দিনের কর্মসূচীর প্রথম দিন আজ

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার