Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নকলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

BN DESK
20 December 2025, 04:58 PM পড়তে ১ মিনিট

শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে রেশমি নামে এক শিশুর (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, রেশমি ও মধ্যপাড়া (বেগুনপট্টি) গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

পুলিশ ও স্থানীয়রা জানা গেছে, ১৬ ডিসেম্বর খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো রেশমি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সাইফুল ইসলাম। এদিকে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে একটি মরদেহ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি রেশমির বলে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: শেরপুর নকলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

নকলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার