Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নতুন পরিচয়ে ফারিণ!

BN DESK
28 October 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : সম্প্রতি অভিনেত্রী তাসনিয়া ফারিণ ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কী দেওয়া উচিত? এরপর মন্তব্যঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন।’

এরপর নিজের প্রশ্নের জবাব দিয়ে ফারিণ আবার লেখেন, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।’ এরপরই এ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন ফারিণ। সেখানে নিজের মতো করে কিছু করার ইচ্ছে প্রকাশ করেন। অভিনেত্রী বলেন, ‘ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।’ তিনি আরও জানান, বছরের শেষ দিকে তার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও ফারিণের সঙ্গে কাজ করেছেন।

তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিণ; নিয়মিত কাজ করারও ইচ্ছে তার। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন ব্যস্ত নন তাসনিয়া ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নতুন পরিচয়ে ফারিণ!

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার