Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নতুন মাইলফলক স্পর্শ করলেন হ্যারি কেইন

BN DESK
10 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ১১ ম্যাচের সবকটিই জিতেছে বায়ার্ন মিউনিখ। ১১ ম্যাচে হ্যারি কেইন একাই করেছেন ১৯ গোল। এর মধ্যে বুন্দেসলিগায় সাত ম্যাচে ১২টি। আগুনে ফর্মে থাকা ইংলিশ ফরোয়ার্ড জ্বলে উঠলেন আরেকবার। শনিবার রাতে দলকে জেতানোর পথে ক্লাব ফুটবলে ৪০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন কেইন।

বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে শুরুতে দলকে এগিয়ে দিয়ে মাইলফলকটি স্পর্শ করেন কেইন। ২২ মিনিটে হেডে গোলটি করেন। বায়ার্ন মিউনিখের জার্সিতে এ নিয়ে কেইনের গোল হল ১০৪টি। ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল তিনি করেছেন টটেনহামের হয়ে, ২৮০টি। এছাড়া লেস্টার সিটির হয়ে দুটি, মিলওয়ালের হয়ে নয়টি এবং লেটন ওরিয়েন্টের হয়ে পাঁচটি গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক। ডর্টমুন্ডের বিপক্ষে ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

নতুন মাইলফলক স্পর্শ করলেন হ্যারি কেইন

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার