Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নবীনগরে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আটক ৪

BN DESK
21 December 2025, 04:59 PM পড়তে ১ মিনিট

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামের লাবু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ আলী (৫৫) উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের বিলাতী মুন্সির ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার মধ্যরাতে কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামের লাবু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসময় শাহেদ আলী সিঁধ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে ‘চোর চোর’ চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে একপর্যায়ে গণপিটুনির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহেদ আলীর মৃত্যু হয়।

‎পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিকে শ্বাসরোধ ও মাথায় আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে।

‎নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাড়ির মালিকসহ ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

নবীনগরে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আটক ৪

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার